• সমগ্র বাংলা

সাটুরিয়ায় পু‌লি‌শের বিশেষ অভিযানে নারীসহ ৯ আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ​মানিকগঞ্জের সাটুরিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশ কার্যকর করতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে নাশকতা মামলার ২ আসামি সহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি এবং নিয়‌মিত মামলায় এক নারীসহ মোট জন ৯ আসামিকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ। ওয়ারেন্টভুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় এই আসামিদের গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ ন‌ভেম্বর) দুপু‌রে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে সাটুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মিঠুন কুমার দাস। 

​গ্রেফতারকৃতদর মধ্যে ৫ জন আদালতের জারি করা ফৌজদারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা হলো, উপজেলার বেংরুয়া গ্রামের ​মো: ইদ্রিস আলী,​মো: ফজলুল রহমান,​ আবু সাইদ,​ মো: সাইফুল ইসলাম,​ মো: লোকমান হোসেন। ​এ ছাড়া নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন ২ জনকে তারা হলো, উপজেলার দরগ্রাম এর ​মো: বাদশা মিয়া ও ​মো: জুয়েল হোসেন এবং নিয়মিত মামলার মালশী গ্রামের তমেজ উদ্দিন ও শেফালী আক্তার।

​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও ওয়ারেন্ট কার্যকর করার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo