• সমগ্র বাংলা

বিরল রোগে আক্রান্ত রাণীনগরের দিনমজুর লালমন, অর্থাভাবে মিলছে না চিকিৎসা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালমন (৩৭) বিরল এমএনডি রোগে আক্রান্ত। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সজলভ্য না হওয়ার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। লালমন উপজেলার রাতোয়াল শোলাপাড়ার দিনমজুর আমজাদের ছেলে। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। তাই লালমনের চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছে লালমনের দিনমজুর পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ (০১৭৮৩৮৪২৭৫৯) জানান লালমনরা শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে লালমন ও তার বাবা। তারা দিনমজুরের কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালো ভাবে কথা বলতে পারে না। অনেকটা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। লালমন দিনমজুরের কাজ করতো। এরমধ্যে লালমন বিয়ে করে। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। কিন্তু গত একবছর যাবত লালমন শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে। কাজকর্ম করতে পারে না। লালমনের হাত ও পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। যার কারণে লালমন ভালো ভাবে দাঁড়াতে পারছে না। এরপর ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেস্টা করা হলেও ডাক্তাররা জানান দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই। পরবর্তিতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করা হলে তারা দুই মাসের থেরাপীর জন্য দুই লাখ টাকা চায় কিন্তু এতোগুলো পাকা লালমনের দিনমজুরের পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। বর্তমানে লালমনের পরিবারে চরম অর্থসংকট দেখা দিয়েছে।

লালমনের মা লাইলি জানান দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। গরীব পরিবারে আল্লাহ কেন এমন বিরল রোগ দিলো। তবুও আমরা সাধ্যমতো ছেলের চিকিৎসার চেস্টা করেছি। কিন্তু দেশে এই জটিল রোগের চিকিৎসা না থাকার কারণে অর্থাভাবের কারণে আর চিকিৎসা করাতে পারছি না। বর্তমানে একজন মানুষের আয়ে সংসার কোন মতো জোড়াতালি দিয়ে চলছে। তাই সরকারসহ বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো বা লালমন সুস্থ্য হয়ে উঠতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

মন্তব্য (০)





image

পাবনার নতুন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

পাবনা প্রতিনিধি : পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে আমিনুল ইসল...

image

ফরিদপুরের মধুখালীতে রেল দুর্ঘটনায় জমজ দুই সন্তান পড়ে নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায়   রে...

image

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শার্শা-কাশিপুর সড়ক...

image

নওগাঁয় নারী আইনজীবীদের ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নারী আইনজীবীদের ফোরাম গঠন বিষয়ক বিষয়...

image

পাবনায় পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্য...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন...

  • company_logo