• লিড নিউজ
  • জাতীয়

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামীকাল শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামী শনিবারও। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকতে পারে। এরপর আবার কিছুদিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। 

এদিকে আগামীকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩০.৯ ও ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

মন্তব্য (০)





image

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাত...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বিএনপি ঘো...

image

সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হয়েছে ...

নিউজ ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশ...

image

রোববার থেকে দেশজুড়ে হামের টিকা দেওয়া হবে

নিউজ ডেস্কঃ আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের...

image

৮০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার...

image

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন...

নিউজ ডেস্কঃ এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে...

  • company_logo