• সমগ্র বাংলা

‎চিলমারীতে গভীর রাতে কৃষকের জমি থেকে ধান চুরি, জনতার হাতে আটক ১ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরি করতে এসে হাতেনাতে এক ব্যক্তিকে ধরে স্থানীয় লোকজন পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মোছা. নাজমা বেগম (৫০) চিলমারী থানায় মামলা করেন।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমা বেগম ও তার স্বামী এবিএম শফিউল ইসলামের ভোগদখলীয় জমিতে এবার আমন ধান রোপণ করা হয়। ধান পাকার পর বৃহস্পতিবার রাত প্রায় ১টার সময় এ কে এম নাসির উদ্দিন নাহিদ (৩৬), মো. এনামুল হক আনাম (৬৭) ও আনোয়ার হোসেন (৬০) পরস্পর যোগসাজশে প্রায় ১৫ শতাংশ জমির প্রায় পাঁচ হাজার টাকার পাকা ধানের শীষ কেটে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জমির পাশে থাকা স্থানীয় লোকজন শোরগোল শুনে এগিয়ে গেলে তিনজনই ধানের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে এ কে এম নাসির উদ্দিন নাহিদকে আটক করা হয়। অপর দু'জন অন্ধকারে পালিয়ে যান।
‎
‎এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ওই কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরির অপরাধে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo