• সমগ্র বাংলা

লালমনিরহাটে গ্রেনেড উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে জমির ড্রেন খোঁড়ার সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডা. আব্দুল আজিজের বাড়ির পাশের খেত থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান—৭৫ বছর বয়সী ডা. আজিজ নিজের জমিতে সেচের ড্রেন তৈরি করছিলেন। সে সময় মাটির নিচে ধাতব বস্তুর মতো কিছু চোখে পড়ে। কাছে গিয়ে গ্রেনেড মনে হলে তিনি বাড়ি এনে দেখান পরিবার ও স্থানীয়দের।

সন্দেহ বেড়ে গেলে খবর দেওয়া হয় থানায়। পুলিশের ধারণা, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কোনো পরিত্যক্ত গ্রেনেড হতে পারে। গ্রেনেডটি নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিধি মোতাবেক নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo