• সমগ্র বাংলা

কালীগঞ্জে বোরো মৌসুমে ১৪৪০ জন কৃষক বিনামূল্যে পেলেন কৃষি প্রণোদনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪৪০ জন কৃষক এ সহায়তা পান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলার ৮৪০ জন কৃষক উফশী বোরো জাতের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। একই সঙ্গে ৬০০ জন কৃষক পেয়েছেন হাইব্রিড জাতের ধানের বীজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সহ শতাধিক কৃষক-কৃষাণি।

প্রণোদনা বিতরণ কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোরো মৌসুমে সার ও বীজের বাড়তি ব্যয় বিপর্যস্ত করে ছোট কৃষকদের। সরকারি এই সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo