• লিড নিউজ
  • জাতীয়

‎আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর: সিইসি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক বড়। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে (ইসি) বাড়তি চাপ নিতে হয় না। এজন্য তিনি রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা কামনা করেছেন।
‎
‎আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
‎
‎সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।
‎
‎আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনি আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।
‎
‎আজ প্রথম পর্বে জামায়াতে ইসলামীসহ মোট সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার এবং ইসি কর্মকর্তারা সংলাপে উপস্থিত রয়েছেন।
‎
‎এদিকে আর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদীর (নতুন দল) সঙ্গে মতবিনিময় করবে।
‎
‎এর আগে গত ১৩, ১৬ ও ১৭ নভেম্বর দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ করেছে ইসি।

মন্তব্য (০)





image

‎সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

১

‎নিউজ ডেস্কঃ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জ...

image

লালন শাহ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইক...

২

নিউজ ডেস্কঃ ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত...

image

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে:...

৩

নিউজ ডেস্কঃ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...

image

‎সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য...

৪

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই...

image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

৫

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

  • company_logo