ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরা শুধু স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম ক্রয় করা হবে।’
উপদেষ্টা জানান, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, খুবই স্বল্পমূল্যে এগুলো সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...
নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...
নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...
নিউজ ডেস্ক : সংকটে দেশের ব্যাংকিং খাত। মূলধন ঘাটতি, তারল্য স...
নিউজ ডেস্ক : দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্...

মন্তব্য (০)