• রাজনীতি

হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানাল গণঅধিকার পরিষদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নুর এ প্রতিক্রিয়া জানান।

নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি—অতি দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। রায় ঘোষণা প্রাথমিক বিজয়, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হবে না।

তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা কামাল নন, ভারতে পলাতক সব আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই আন্দোলনের নেতাদেরই ফাঁসিতে ঝোলানোর হুমকি তৈরি হবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্যান্য নেতারা। 

 

মন্তব্য (০)





image

‎আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের; উল্টো বিএন...

১

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেই বিএনপি নির্বাচনে জয়...

image

লংমার্চ না করে সংসদে আসুন, বিরোধীদলের প্রতি আহ্বান প্রতিম...

২

বগুড়া প্রতিনিধিঃ বিরোধী দলকে লংমার্চ বা একতরফা আন্দোলনে...

image

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...

image

দুর্নীতি বন্ধ করতে স্পিকারকে রেজিস্টার চালুর প্রস্তাব দিল...

৪

নিউজ ডেস্ক :  রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...

image

খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

৫

নিউজ ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...

  • company_logo