• খেলাধুলা

একই বাসে মাঠে যাওয়া, হ্যান্ডশেক কোলাকুলিতে উচ্ছ্বসিত ভারত-পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অবশেষে দেখা গেল সেই দৃশ্য। খেলা শেষে হাত মেলাচ্ছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। প্রতিবেশী দুই দেশের ক্রিকেটারদের মধ্যকার এমন দৃশ্য দেখে মন ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থকদের।

সদ্য শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটাদের সঙ্গে হ্যান্ডশেক করাতো দূরে থাক! পাকিস্তানি বলে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সৌজন্যতাও দেখায়নি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

একই চিত্র দেখা গেছে সদ্য শেষ হওয়া নারীদের ক্রিকেট বিশ্বকাপেও। ভারত বিশ্বকাপ জিতলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের কারণে দর্শকদের মন জয় করতে পারেনি। 

অথচ দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান উভয় দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছেন।

শ্রীলংকায় চলছে দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দল। 

রোববার টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো সেই চেনা ছবি দেখা যাবে। কিন্তু খেলাশেষে ছবিটা বদলে গেল। দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে হাত মেলালেন। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরলেন।

ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাকিস্তান। জবাবে ১০.২ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক নিমরা রফিক ভারতীয় দলকে শুভেচ্ছা জানান। ভারতের অধিনায়ক টিসি দীপিকাও পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসা করেছেন।

পরে জানা যায়, হোটেল থেকে একই বাসে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলংকার টেলিভিশনে সম্প্রচার করা হয়। 

সূত্র: আনন্দবাজার

 

মন্তব্য (০)





image

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগ...

image

মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যাল...

image

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো ...

image

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্...

image

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মঙ...

  • company_logo