• সমগ্র বাংলা

শেখ হাসিনার ফাঁসি ও অবৈধ লকডাউনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং ফ্যাসিবাদী শক্তির ‘অবৈধ লকডাউন’ নামের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নয়ন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। মিছিল ও সমাবেশে এসব দাবি ও নানামুখী ক্ষোভ ব্যক্ত করা হয়। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে জনগণের জান-মাল রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে হুশিয়ারী দেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo