• রাজনীতি

‎আওয়ামী লীগ মানুষ নয় পশু: শিবির সভাপতি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

‎আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে, সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।

‎জাহিদুল ইসলাম আরও বলেন, হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র জনতা।

‎সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে নিয়ে জামাই আদর করা হয়। আমরা জানি, গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দিয়েছে।

মন্তব্য (০)





image

দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজক...

নিউজ ডেস্কঃ দেশ যখন বিপদে পড়ে দেশের মানুষ বিপদ থেকে উদ্...

image

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী...

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী...

image

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

image

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হে...

নিউজ ডেস্ক : সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সু...

image

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন...

নিউজ ডেস্ক : একদিকে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, অন...

  • company_logo