• সমগ্র বাংলা

দিনাজপুর রাতভর ডিবির অভিযান, গ্রেপ্তারসহ মাদক উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে রাতভর পৃথক স্হানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ডিবি পুলিশ। অভিযানে ১৩শত পিস ইয়াবা এবং ৩২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, পুলিশ সুপার মারুফাত_হুসাইনের পরামর্শ অনুসরন করে রবিবার দিনগত মধ্য রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেনের  নেতৃত্বে  ডিবি'র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে  বোচাগঞ্জের ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় শফিকুল ইসলামের বসতবাড়ীর পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে।  এসময় ২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে খামারের মাচার উপরে লুকিয়ে রাখা ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে  কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরো ১জন সহযোগী আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার  জনের মধ্যে শহিদুল ইসলাম (৩৮), ইশানিয়ার মহব্বতপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। শফিকুল ইসলাম (৩২) একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং আমিনুল ইসলাম (৩০) কাহারোলের রামপুরা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

এর আগে জেলা শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ আনিছুর রহমান (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩শত পিস_ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছেন তারা। তার তথ্যের ভিত্তিতে হাকিমপুরের বিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরফান আলী (৩৫) আরেক মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তারসহ ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও চিরিরবন্দরে পৃথক অভিযানে ৫শত পিচইয়াবাসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo