• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশে প্রবৃদ্ধির গতি বৃদ্ধি, অক্টোবরে পিএমআই বেড়ে ৬১.৮ পয়েন্ট

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশের পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ২.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১.৮-এ উন্নীত হয়েছে।

‎মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) রোববার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। এমসিসিআই ও পিইবি, যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেসিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর কারিগরি সহযোগিতায় এ সূচকটি তৈরি করেছে ।

‎প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবাসহ সব প্রধান খাতেই দ্রুততর সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। কৃষি ও নির্মাণখাত উভয়ই পুনরায় সম্প্রসারণের ধারায় ফিরে এসেছে, যা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে।

‎পিএমআই সূচকটি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতি ও স্বাস্থ্য সম্পর্কে সময়োপযোগী তথ্য প্রদান করে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

মন্তব্য (০)





image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

image

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...

  • company_logo