• জাতীয়

‎তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে প্রাথমিক শিক্ষকরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ (রোববার, ৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
‎
‎শিক্ষকদের আন্দোলনের কারণে সারা দেশের প্রায় ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দাবি আদায় ও পুলিশি হামলার বিচার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
‎
‎এর আগে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পরই শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন এবং কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচির মাধ্যমে আরও জোরালে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
‎
‎আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করা হবে না। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে শিক্ষক সমাজকে অপমানিত করেছে। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, দাবি পূরণ ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।

মন্তব্য (০)





image

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

১

নিউজ ডেস্কঃ  লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমা...

image

‎১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না...

২

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্...

image

ওসমানী মেডিক্যালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে...

৩

‎নিউজ ডেস্কঃ  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপ...

image

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অ...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্...

image

‎মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যো...

৫

‎নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব...

  • company_logo