• লিড নিউজ
  • জাতীয়

এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা: উপদেষ্টা শারমীন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম। দেখতে পাই নতুন আলোয় আলোকিত হচ্ছে আমার দেশ। আমার দুটি মন্ত্রণালয় তোমাদের সাথে আছে, আমি চাই তরুণ সমাজের শক্তির বিকাশ ঘটিয়ে একসাথে নতুন বাংলাদেশ তৈরি করি।

‎শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎নিরাপদ অ্যালায়েন্স ও ড্রিমস অন দ্য ওয়ে-এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক হাতিম সাদাব লিয়ান, কোষাধ্যক্ষ মাসুম মুহাম্মদ, এজিএম বাইজিদ, ‘কথা বলো নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা নুসরাত হক এবং জুলাই যোদ্ধা তামিম প্রমুখ বক্তৃতা করেন।

‎উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য তোমার এনার্জি, তারুণ্য তোমার সুস্থতা, মনের, দেহের, হৃদয়ের, আত্মার। আমরা যে সাম্যের, ন্যায়ের, গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোমাদের তারুণ্যের দ্বারে এসে পৌঁছেছি।

‎তিনি বলেন, আমরা তরুণ প্রজন্ম, এ সময়ের মুক্তিযোদ্ধা, আজ শপথ নিচ্ছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই গ্রাম, শহর এবং প্রিয় মাতৃভূমিকে।

‎অঙ্গীকার করছি, ভারসাম্যের সৃষ্টি করব- পুরুষের আত্মশক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে।

‎তিনি বলেন, জুলাই আমার অসমাপ্ত ৭১। অঙ্গীকার করছি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত একটি মানবিক ও সাম্যের দেশ গড়বো। এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, সংবেদনশীলতা, আর দায়িত্ব মানে-সেবা।

‎নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সর্বত্রই গড়ে তুলবো নারী- শিশুর নিরাপদ বিচরণ।

‎তিনি আরও বলেন, সংখ্যাগুরু-সংখ্যালঘু নই, আদিবাসী- অনাদিবাসী নই, নারী-পুরুষ নই, আমরা সবাই নাগরিক। সমাজের তরুণ সকলে হাতে হাত ধরে একটি যত্নশীল রাষ্ট্র গড়বো। সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। নতুন বাংলাদেশ গড়াবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (০)





image

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

১

নিউজ ডেস্কঃ  লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমা...

image

‎১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না...

২

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্...

image

ওসমানী মেডিক্যালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে...

৩

‎নিউজ ডেস্কঃ  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপ...

image

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অ...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্...

image

‎মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যো...

৫

‎নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব...

  • company_logo