• সমগ্র বাংলা

আ'লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধিঃ ‎​আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬জন  ইউপি সদস্য। 

‎শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ বিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরআগে গত ২০ অক্টোবর বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে একযোগে জাপা ও আওয়ামী লীগ থেকে ওই ৫৬জন ইউপি সদস্য দলীয়  পদ থেকে পদত্যাগ করেন। 

‎বিএনপিতে আসা প্রত্যেক ইউপি সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক 'ধানের শীষ' সম্বলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

‎​এসময় বিএনপিতে যোগদান করা ইউপি সদস্যদের  উদ্দেশ্যে আসাদুল হাবিব দুলু বলেন, 'আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়,বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।

‎​তিনি আরও বলেন, আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।

‎​আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নবাগত ইউপি সদস্যসহ আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলকে কোনো প্রকার দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।

‎মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই বিএনপিতে যোগদান করা একাধিক ইউপি সদস্য তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও  আওয়ামীলীগের বিগত ১৭ বছরের অপরাজনীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। 

‎​অনুষ্ঠানে  জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo