• চাকরি খবর

মোংলা বন্দরে ১১৩ পদে চাকরি, আবেদন করবেন যেভাবে

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত ১১৩টি শূন্য পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। ৯ম থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদনের শেষ তারিখ আগামী ৯ নভেম্বর।

পদের নাম ও বিবরণ

১. হাইড্রোগ্রাফার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গণিত, পদার্থ ও ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. সহকারী প্রকৌশলী (নৌযান/নৌ–ভান্ডার)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি বা ডিওটি দ্বিতীয় শ্রেণি।

বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

৩. উপসহকারী প্রকৌশলী (নৌ)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: নৌ বা জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

৪. প্রথম শ্রেণির ড্রাইভার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির ড্রাইভার হিসেবে সনদসহ অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

৫. ওয়্যারলেস অপারেটর

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাস ও ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদসহ প্রতি মিনিটে অন্তত ১২টি শব্দ আদান–প্রদানে সক্ষম হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৬. লাইটকিপার

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

৭. দ্বিতীয় শ্রেণির ড্রাইভার

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণির ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদ ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

৮. গ্রিজার কাম পাম্প ড্রাইভার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটসহ তিন বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৯. কার্পেন্টার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেটসহ তিন বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১০. গ্যাস কাটার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাস ও ডিপিটিসি সনদ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১১. গ্রিজার

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটসহ জাহাজে কাজের দুই বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭) 

১২. কচ্ছব (ডেক)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। কচ্ছব হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড–১৮)

১৩. লস্কর

পদসংখ্যা: ৪৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাস।

বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

১৪. ভান্ডারি

পদসংখ্যা: ৩০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

১৫. কুক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাটারিংয়ে ডিপ্লোমা পাওয়া প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

১৬. টোপাস

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

১৭. সেলুন বয়

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস।

বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

১৮. মাঝি

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং দেশি নৌকা চালানোর তিন বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা

১ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি

  • ক্রমিক ১–৩ নম্বর পদের জন্য ফি ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা = সর্বমোট ২২৩ টাকা
  •  
  • ক্রমিক ৪ নম্বর পদের জন্য ফি ১৫০ টাকা + সার্ভিস চার্জ ২২ টাকা = সর্বমোট ১৭২ টাকা
  •  
  • ক্রমিক ৫–১০ নম্বর পদের জন্য ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ২১ টাকা = সর্বমোট ১২১ টাকা
  •  
  • ক্রমিক ১১–১৮ নম্বর পদের জন্য ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ১৯ টাকা = সর্বমোট ৬৯ টাকা
  •  
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ১৯ টাকা = সর্বমোট ৬৯ টাকা।

আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO)–এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

৯ নভেম্বর ২০২৫ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। 

নির্দেশনা ও শর্তাবলি

১. ক্রমিক ১৭ (সেলুন বয়) ও ১৮ (মাঝি) পদে ১৭–০৯–২০১৯ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাঁরা পূর্বে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২. সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র জমা দিতে হবে।

৩. একাধিক পদে আবেদন করা যাবে।

৪. আবেদন করার সময় প্রার্থীকে নিবন্ধনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেখানে ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ই–মেইল ও পাসওয়ার্ড প্রদান করতে হবে।

 

মন্তব্য (০)





image

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ল' অফিসার নিয়োগ

চাকরি ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘ল' অ...

image

বিজিবিতে অসামরিক ১৭৪ পদে নিয়োগ

চাকরি ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ১৪ থেকে ২০ গ্রেডের অসামরিক...

image

২ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এসিআই কোম্পানিতে চাকরি

চাকরি ডেস্ক : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ ব...

image

ব্র্যাক হেলথকেয়ারে চাকরি, মাসিক বেতনসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : ‍নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প...

  • company_logo