ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মিলগেইট এলাকার একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ফোমের গুদামে।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ও পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নিউজ ডেস্কঃ ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আও...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
নিউজ ডেস্কঃ অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের বেশিরভাগই এখন বাজ...

মন্তব্য (০)