• সমগ্র বাংলা

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যা এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষসহ সহিংসতার পৃথক ঘটনার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
‎
‎আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
‎
‎লে. কর্নেল হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় আলাউদ্দীন ও হেলাল নামের দুজনকে নগরীর চান্দগাঁও এলাকার হাজিরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এ্ই দুজন সরাসরি কিলিং মিশনে জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
‎
‎র‍্যাব আরও জানায়, রাউজানে গোলাগুলি এবং পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল হোতা যুবদলের সাধারণ সম্পাদক  ইশতিয়াক চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনার প্রধান আসামি ইশতিয়াক চৌধুরীসহ জ্যাকি ও জনি নামের দুজনকে ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে চকবাজার এলাকা হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়।
‎
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর চালিতাতলি এলাকায় ইদ্রিস নামের একজন অটোরিকশা চালককে দুর্বৃত্তরা পায়ে দুটি গুলি করেন। উক্ত ঘটনার সঙ্গে জড়িত রাজ নামক একজনকে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনার ছয় ঘণ্টার মধ্যে রউফাবাদ এলাকা হতে র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে।
‎
‎চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে পুলিশের তালিকাভুক্ত আসামি সরোয়ার বাবলা হত্যার ঘটনায় বায়েজীদ থানায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
‎
‎বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত বাবলার বাবা আবদুল কাদের বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo