• সমগ্র বাংলা

আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা পূর্বপাড়া এলাকা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফরহাদ হোসেন ইফতিকেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত ১১টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ফরহাদ আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাঁজবি এলাকার আব্দুর সাত্তারের ছেলে। বর্তমানে তিনি কৃষ্ণপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo