• সমগ্র বাংলা

নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাবে: ফরিদপুরে শহিদুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, ভেসে যাবে। ফেব্রুয়ারী মাসে নির্বাচন হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে বিজয়ী হবো। দল-মতের ভিন্নতার কারণে কাউকে নিগৃহীত করা হবেনা।

ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় শহিদুল ইসলাম বাবুল একথা বলেন। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে তিনি ভাঙ্গায় পৌছেন। এ উপলক্ষে শত শত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে সমবেত হন। এরপর দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম সহ অন্যান্যরা বক্তব্য দেন।

পরে তিনি নেতাকর্মী সমবেত বহর নিয়ে সদরপুর ও চরভদ্রাসনে পৃথক সমাবেশে যোগ দেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo