• রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন জোনায়েদ সাকি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। তাদের মধ্যে দলের তারকা প্রার্থী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে।’

প্রার্থী তালিকায় দেখা গেছে, দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা ৪ ও ঢাকা ১০ আসনের প্রার্থী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ৭ সদস্যের রাজনৈতিক পরিষদ গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এছাড়াও ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। দল হিসেবে ১০ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ ও মাথাল র‍্যালি করার ঘোষণাও দিয়েছে গণসংহতি আন্দোলন।

এসময় জোনায়েদ সাকি বলেন, ‘৩০০ আসন থেকে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ প্রার্থী দেবে। উদার মধ্যপন্থি দলগুলোর সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করছে। সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে জামানত বাড়ানোকে অগণতান্ত্রিক মনে করে গণসংহতি আন্দোলন। কোনো দল যদি চায় অন্যের প্রতীক নিয়ে নির্বাচন করার, সেটি রাখা উচিত।’

 

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo