• রাজনীতি

‎নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতসহ ৮ দল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন ইস্যুতে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল।

‎সোমবার (৩ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‎বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বিষয়টি নিশ্চিত করেন।।

‎তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত দাবির ভিত্তিতে চলমান আন্দোলন বিষয়ে সোমবার যুগপৎ আন্দোলনের শরীক সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। হাসান জুনাইদ বলেন, বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

‎দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

‎জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। এর আগেও, পাঁচ দফা দাবিতে সমমনা আটটি দল অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo