• লিড নিউজ
  • জাতীয়

সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: ইসি আনোয়ার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
‎
‎কুয়াকাটায় অবস্থিত কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
‎
‎তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার।
‎
‎তিনি বলেন, ‘বর্তমান নির্বাচনী আইন (আরপিও)-তে সংশোধন আনা হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা চাইলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।’
‎
‎এ সময় তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
‎
‎উল্লেখ্য, কুয়াকাটা কোডেক ট্রেনিং সেন্টারের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিস। এ কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
‎
‎আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
‎
‎কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

মন্তব্য (০)





image

আসামে বেলুনের সঙ্গে বাঁধা যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় ...

১

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি গ্র...

image

শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্...

২

নিউজ ডেস্কঃ   পুলিশের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্...

image

‎সব দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করার পরামর্শ রাষ্ট্রপতির ‎

৩

নিউজ ডেস্কঃ দেশের সব রাজনৈতিক দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করা...

image

‎বিদ্যুৎ-জ্বালানি খাতে ন্যূনতম কাজ করেনি বিগত সরকার: জ্বা...

৪

নিউজ ডেস্কঃ উন্নয়নের গল্প শোনালেও বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়...

image

বরিশালে ইসলামী আন্দোলনে যোগ দিলেন জামায়াতের একদল কর্মী-সম...

৫

নিউজ ডেস্কঃ   বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী ...

  • company_logo