• সমগ্র বাংলা

ভারতে পাচারের সময় লালমনিরহাটে ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ভারতে ও পার্শ্ববর্তী জেলায় রাসায়নিক সার পাচার রোধে বিশেষ ভূমিকা রাখছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সম্প্রতি একাধিক অভিযানে ব্যাটালিয়নটি ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলাঘাট বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া ও ৭৬ বস্তা ডিএপি সার এবং ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

সব মিলিয়ে মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা। পরবর্তীতে এসব সার লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,“জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পান, সে জন্য বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাচাররোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয়রা মনে করছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo