• সমগ্র বাংলা

রাণীনগরে নিষিদ্ধ মাছ ধরার জাল বিনষ্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাছ ধরার নিষিদ্ধ জালের বিরুদ্ধে একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া রাতের বেলাতেও উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন মৎস্যজীবী পল্লীতে গিয়ে এই সকল নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণ করার কুফল সম্পর্কে মৎস্যজীবীদের সচেতন করার উঠান বৈঠকও চলমান রয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

চলমান অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার রক্তদহ বিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি সুতিজাল ও ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা সদরের রক্তদহ বিলের মুখে ও রতনডারা খালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, রক্তদহ বিল এলাকার রতনডারা খালে বানা দিয়ে এবং বিলের মুখে সুতিজাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাল থেকে বানা উচ্ছেদ করাসহ লক্ষাধিক টাকা মূল্যের দু’টি সুতিজাল ও ১০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় এক ব্যক্তিকে সুতিজাল দিয়ে মাছ নিধনের অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo