• সমগ্র বাংলা

গালখালীতে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আবু সাঈদ আকন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতে ইউনিয়নের সেবা পেতে জনগণকে অনেক বেগ পেতে হয়। আর অনুপস্থিত চেয়ারমানদের ইউনিয়নের মধ্যে গোলখালী অন্যতম। 

তাই গোলখালী ইউনিয়নের কার্যক্রম আরো বেগবান করতে জেলা প্রশাসক মো. আবু সাঈদ আকনকে চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেছেন। একই  সাথে প্রশাসক পদ থেকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.মাসুদ কে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর স্বাক্ষরিত (২৩ অক্টোবর বৃহস্পতিবার) এক পত্রের মাধ্যমে আবু সাঈদ আকন এ দায়িত্ব পেয়েছেন। তিনি উক্ত ইউনিয়নের ৮ নংওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়াও তিনি ছিলেন এ ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান। 

মো. আবু সাঈদ আকন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় ইউনিয়নবাসী উচ্ছাস প্রকাশ করেন এবং তারা খুবই আনন্দিত। 

এ বিষয় এলাকাবাসী গৌতম হাওলাদার,নাসির উদ্দিন, জাকির হোসেন, কেসব দাস, জয়দেব সাধুসহ আরো অনেকে বলেন, আমাদের ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.মাসুদ স্যার যদিও এখানে প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি তার নিজস্ব অফিসের কাজ করার পর আবার আমাদের ইউনিয়নে আসতেন। এতে আমরা সব সময় তাকে না পেয়ে অনেক কাজ সমাধা করতে পারতাম না। আমাদের ইউনিয়নে ইউপি সদস্য মো. আবু সাঈদ আকনকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায়আমরা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারীকমিশনার (ভূমি) মহোদয়কেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা ইউনিয়নের সেবা নিয়মিত পাব বলে আশা করি। 

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজ উদ্দিন বলেন, মো. আবুসাঈদ আকন চেয়ারম্যানমহোদয় একজন পরিশ্রমী ব্যক্তি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদ সকাল থেকে রাতঅবধিকর্মচাঞ্চলে ব্যস্ত থাকে।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন বলেন,সরকারি নীতিমালার বাহিরে কোন কাজ এই ইউনিয়ন পরিষদে হবে না। আমার ইউনিয়ন পরিষদ হবে জনগণের ইউনিয়ন, দুর্ণীতি মুক্ত ইউনিয়ন। এখন থেকে জন্মনিবন্ধন, জেলেচাল, ভিজিবি চাল, সকল প্রকার ভাতা স্বচ্ছতার ভিত্তিতে হবে। মানুষ যাতে সহজে অল্প সময়ের মধ্যে সকল প্রকার সেবা পেতে পারে এবং ভোগান্তীতে না পড়তে হয় সেই দিকে আমি নিজেকে মনোনিবেশ করব ।আমি ইউনিয়নের সকল কে নিয়ে কাজ করতে চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি।

 

 

মন্তব্য (০)





image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

  • company_logo