• লিড নিউজ
  • রাজনীতি

‎জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎মির্জা ফখরুল বলেন, ‘ঐকমত্য কমিশনে একমত হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন করা হয়েছে। কমিশনের সুপারিশ জাতির ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। মনগড়া প্রস্তাব গ্রহণ করলে জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।’

‎তিনি আরও বলেন, ‘এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেয়া হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

‎বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনের বিষয়ে অনাস্থা জানাইনি, অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo