• সমগ্র বাংলা

কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক এ.টি.এম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও তারুণ্যের উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল ভূঁইয়া।

প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ চুকবল এসোসিয়েশন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা, যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo