• লাইফস্টাইল

‎গোটা নাকি গুঁড়ো, কিভাবে চিয়া সিড খেলে বেশি উপকার

  • লাইফস্টাইল

ফাইল ছবি

লাইফস্টাইল ডেস্ক: ওজন কমানো থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ চিয়া সিডের পুষ্টিগুণ enumerable। ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ছোট কালো-সাদা দানাগুলোকে অনেকেই জলে ভিজিয়ে খায় বা টক দইয়ের সঙ্গে মেশিয়ে খান। তবে সঠিকভাবে চিয়া সিড খেলে তার উপকারিতা আরও বেড়ে যায়।

‎পুষ্টিবিদ জানান, চিয়া সিড কাঁচা খেলে পুষ্টি শোষণ হয় কম। সবচেয়ে বেশি উপকার পেতে হলে এটি রোস্ট করে গুঁড়ো করে খাওয়া উচিত। এতে ১৫ মিনিট আগে জলে ভিজানোর প্রয়োজনও পড়ে না।

‎তিনি আরও বলেন, চিয়া সিড শোষণক্ষমতা বেশি হওয়ায় এর সঙ্গে পর্যাপ্ত জল পান করতে হবে। জল কম খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে।

‎চিয়া সিড খাওয়ার সহজ কিছু উপায়:
‎চিয়া পুডিং: আধা গ্লাস দুধে এক চামচ চিয়া সিড ও মধু মিশিয়ে সারারাত ফ্রিজে রাখুন। সকালে ব্রেকফাস্ট হিসেবে খান।

‎স্মুদি: ওটস, কলা, আমন্ড, দই বা দুধ দিয়ে স্মুদি বানিয়ে এক চামচ চিয়া সিড মেশানো যায়। ফলের রসেও ব্যবহার করা সম্ভব।

‎চিয়া সিডের লাড্ডু: রোস্টেড চিয়া সিড ও বিভিন্ন বাদাম গুঁড়ো করে, খেজুর পেস্টের সঙ্গে মিশিয়ে ছোট বল আকারে তৈরি করুন। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খাওয়া যায়।

‎চিয়া সিড ভুলেও এই ৪ উপাদানের সঙ্গে মিশিয়ে খাবেন না
‎পুষ্টিবিদরা মনে করাচ্ছেন, চিয়া সিডের সঠিক ব্যবহার ও পর্যাপ্ত জল পান স্বাস্থ্য লাভের জন্য গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo