• রাজনীতি

‎বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না: ফয়জুল করীম

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

‎রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎শায়খে চরমোনাই আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল প্রকৃত অর্থে জনগণের কল্যাণ করতে পারেনি। নীতি ও আদর্শ ছাড়া শুধু দল, দেশ কিংবা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না।’

‎তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ও বৈষম্য নিরসনের উদ্যোগ না নিলে, গণহত্যার বিচার না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।’

‎দেশের প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা ও জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাতপাখায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

‎গণসমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী এবং ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo