• রাজনীতি

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই: আমির খসরু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ তৈরি হয়নি বলে দাবি করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না। আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা, ভাবনা, রূপরেখা আছে। এজন্য সবকিছু এক জায়গায় হবে না।’

‘যার যার অবস্থানে আমাদের যে ইশতেহার আছে, আমরা সেই ইশতেহার নিয়ে জনগণের কাছে যাব। জনগণ ম্যান্ডেট আমরা নেব’-যোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আসবে। এটাও ঠিক অনেকগুলো পরিবর্তন রাতারাতি আসবে না। এগুলো পাবলিক ডিসকোর্সে আলাপ-আলোচনার মধ্যে রাখতে হবে। যে কয়টার সমাধান হবে না, সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ-আলোচনার মধ্যে রাখতে হবে। আলোচনা চলতে থাকবে।’

ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও ফারুক খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo