• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে ফেয়ার এপারেলস লিমিটেডে নামে একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন, আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড নুর মোহাম্মদ (৩৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নাজমুল হুদার শরীরের ২৮ শতাংশ, আল আমিনের শরীরের ১৭ শতাংশ, মো. জালাল মোল্লার শরীরের ১৪ শতাংশ, মো. সেলিমের শরীরের ১০ শতাংশ, মো. আজিজুল্লার শরীরের ৯ শতাংশ ও নূর মোহাম্মদের শরীরের ২ শতাংশ দগ্ধ। তাদের মধ্যে নাজমুল হুদাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চারজনকে ভর্তি করা হয়েছে। একজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন লেগে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, কারখানার নিচে গ্যাসরুমটি সম্প্রসারণে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় গ্যাস লিকেজ থেকে হয়তো এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানাতে পারবো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের ইনফর্ম করেনি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo