• সমগ্র বাংলা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আক্তারুল আলম মাস্টার।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মাওনা পল্লীবিদ্যুৎ মোড় থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী সহ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় দোকানপাট, পথচারী, দিনমজুর, রিকশাচালক সহ সাধারণ মানুষের হাতে হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলাম দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা বিএনপির  আহবায়ক সদস্য  মশিউর রহমান টিটুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আক্তারুল আলম মাস্টার বলেন,তারেক রহমানের প্রস্তাবিত এই ৩১ দফা মানুষের কাছে পৌচ্ছে দিতে এ গনসংযোগ। এই কর্মসূচি শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ধারাবাহিক ভাবে চলবে, যাতে তৃণমূল পর্যন্ত বিএনপির নতুন রাষ্ট্র কাঠামোর বার্তা পৌঁছে দেওয়া যায়।

এসময় আক্তার মাস্টার আরো বলেন,  আমাকে  গাজীপুর-৩ আসনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।  দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo