• সমগ্র বাংলা

‎লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে অটোরিকশা, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎লালমনিরহাট প্রতিনিধিঃ ‎লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উলটে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

‎শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা-আদিতমারী সড়কের আনসারখার পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

‎জানা যায়, শনিবার ১২টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলাগামী অটোরিকশা আনসার খার পুকুরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের অনেক নিচু একটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই  অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে অটোচালক অক্ষত অবস্থায় বেঁচে যায়। ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে।

‎আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।  পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo