• সমগ্র বাংলা

নওগাঁয় তড়কা রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অ্যানথ্রা• (তড়কা) রোগ প্রতিরোধে এক জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। এছাড়াও সভায় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, সদর থানার কর্মকর্তা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে তড়কা রোগ প্রতিরোধের উপর একটি সচেতনমূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। এছাড়া সভায় আগত সকলকে তড়কা রোগ প্রতিরোধে সচেতনমূলক লিফলেট প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তড়কা রোগ খুবই মারাত্মক একটি পশুবাহিত রোগ। তাই অসুস্থ গরু জবাই করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এছাড়া জবাইকৃত পশু যে রোগমুক্ত তার প্রত্যয়ন অবশ্যই সঙ্গে রাখতে হবে। উপজেলার মাংস ব্যবসায়ীদের এই বিষয়গুলো মেনে গরু জবাই করার প্রতি অনুরোধ জানানো হয়। এই নিয়মগুলো যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

  • company_logo