• সমগ্র বাংলা

পাবনায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর চাটমোহর উপজেলা শাখার  আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর কাছে ও উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু, কে এম মহিউদ্দিন, সানোয়ার হোসেন ও সুদাম কুমার দত্ত প্রমুখ।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo