• সমগ্র বাংলা

নড়াইলে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায়  দিবসটি উপলক্ষে নড়াইলে এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়।

প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইল সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই র্যা লি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ক) লিংকন বিশ্বাস,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম,বিআরটিএ ইন্সপেক্টর ফরহাদ হোসেন,হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী পিপিএম ,নায়েক মো: আলাউদ্দিন আহম্মেদ প্রমুখ।

এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পরিবহন শ্রমিক এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিআরটিএ নড়াইল সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। র্যালিতে মানসম্মত হেলমেট পরিধানের গুরুত্ব এবং সড়কে নিরাপদ গতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। সবশেষে সড়ক বিভাগের আয়োজনে হেলমেট বিতারণের মধ্যদিয়ে অনুষ্টান শেষ হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo