• সমগ্র বাংলা

কালীগঞ্জে ৬৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে গাজীপুরের কালীগঞ্জে ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলীসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়েছে।

এর মধ্যে সরিষা ফসলের আবাদে ৬০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। গম ফসলের আবাদে ৩০ জন কৃষককে দেওয়া হয়েছে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া মুগ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo