• সমগ্র বাংলা

সাতকানিয়ায় নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনসহ ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট কাঁচাবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মিষ্টি কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা, পচা ছানা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ পাওয়া যায়। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে এসব মিষ্টি উৎপাদন করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু এবার দেখা গেছে, তারা আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছে এবং নকল ব্র্যান্ড “কুমিল্লার মাতৃভান্ডার” নাম ব্যবহার করে মিষ্টি বাজারজাত করছে, যা ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা।

অভিযানে নকল মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে কেরানীহাটের একটি মিষ্টির কারখানাকে ২ লাখ টাকা, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা,

ডেন্টাল টেকনোলজিস্ট ডিগ্রি নিয়ে ডাক্তার পরিচয়ে ক্লিনিক পরিচালনা করায় ফ্রেন্ডস ক্লিনিককে ৫০ হাজার টাকা, এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চার মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, নকল ব্র্যান্ড ব্যবহার, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দায়ে মোট ৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo