• রাজনীতি

‎বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন।

‎বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

‎এতে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’

‎হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।

‎সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

‎আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন হুমায়ুন কবির, যা ইতোমধ্যে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo