• জাতীয়

‎সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোনো জেলে বা সাব জেলে রাখা হবে, তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে। আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

‎আসামিদের কোন জেলে রাখা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। কাস্টডিতে পাঠানো মানে হচ্ছে, কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন; ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন— এটা যথাযথ সিদ্ধান্ত দেবে কারা কর্তৃপক্ষ অর্থাৎ সরকার।’

‎তাজুল ইসলাম বলেন, ‘আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেয়া। কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং, কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন, সেটা তারাই নির্ধারণ করবে।’

‎চিফ প্রসিকিউটর বলেন, ‘কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কী পদ্ধতিতে আদালতে হাজির করবেন, এটা তাদের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।’

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo