• সমগ্র বাংলা

সরকারি অনুদান পেলো ঘর পোড়া রাণীনগরের দিনমজুর কালাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায় দিনমজুর আবুল কালামের মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসতবাড়ি। উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে নাগরনদীর বাঁধে এই ঘটনা ঘটে।

পরবর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার সহযোগিতায় আবুল সরকারি সহায়তার জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সহায়তা হিসেবে আবুলকে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই গ্রামের মৃত-তায়েছ মন্ডলের ছেলে আবুল কালাম জানান গত ১৫ অক্টোবর সকালে পরিবারের সবাইকে নিয়ে মাঠে কাজে যায় আবুল কালাম। পরে স্থানীয়রা আবুলের বাড়িতে আগুন জ্বলতে দেখে আবুলকে খবর দেয়। এরমধ্যে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় আবুলের মাথা গোঁজার একমাত্র বসত বাড়িটি। শুধুমাত্র মাটির দেয়ালটুকু কালো রং ধারণ করে দাঁড়িয়ে আছে আর অবশিষ্ট সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের সকল উপকরণসহ আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন। এরপর সরকারি সহায়তার জন্য আবেদন করার পর মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও স্যার এসে দুই বান্ডিল টিন, ঘর মেরামতের খরচ হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়ে গেছেন। এমন সহায়তা প্রদান করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দিনমজুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে আগুনে সব হারানো দিনমজুর আবুলকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগকালীন সময় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থদের সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান এই কার্যক্রম সারা বছরই অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্থরা সঠিক তথ্য দিয়ে আবেদন করলে যাচাই সাপেক্ষে এই সরকারি অনুদান প্রদান করা হবে বলে জানান এই কর্মকর্তা।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo