ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর (৩ আসনে) যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকুর এমপি প্রার্থিতা চেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন ও মিছিল করছে।
মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সভাপতি শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দলের দুর্দিনে পিংকু ভাই আমাদের ছেড়ে চলে যাননি, তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন দলীয় নেতাকর্মীদেরকে। আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আগামী নির্বাচনে তার জন্য মনোনয়ন দাবি করছি।
পরে পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে পিংকুর প্রার্থিতা চেয়ে একটি মিছিল বের করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)