• সমগ্র বাংলা

চেক ডিজঅনারের মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনারের অপরাধে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক(০১) বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে তার দেওয়া উল্লেখিত  ৪০ লক্ষ  টাকা অর্থদন্ড দেওয়া হয়।  রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহির জামান (জনি) এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান। 

রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম চাইনিজ আদালতে  অনুপস্থিত ছিলেন। 

সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম ওরফে চাইনিজ  রফিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। এই মামলার বাদী ব্যবসায়ী হাম্মাদ আলী। 

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মো. রবিউল ইসলাম বলেন, ব্যবসার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা হাম্মাদ আলীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা ধার নেন বিএনপি নেতা রফিক। কিছুদিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা  থাকলেও তা দিতে গড়িমসি করেন। ২০১৩ সালের ১ জানুয়ারি হাম্মাদ আলীকে ১০ লাখ করে মোট ৪০ লাখ টাকার চারটি চেক প্রদান করেন রফিক। পরে হাম্মাদ আলী চেকগুলো জমা দিলে পর্যান্ত টাকা না থাকায় ব্যাংক সেগুলো প্রত্যাখান করে ডিজঅনার সনদ প্রদান করে।

ব্যবসায়ী হাম্মদ আলী টাকা না পেয়ে একই বছরের ৭ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশ দেন রফিককে। এরপরেও টাকা না দেওয়ায় রফিবের বিরুদ্ধে ওই বছরের ২৭ মার্চ চিফ জুডিসিয়াল আদালতে মামলা হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, চেক ডিজঅনার মামলায় ব্যবাসী রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালতের বিচারক। একই সঙ্গে তাকে চেকে বর্ণিত সমপরিমাণ টাকার জরিমানা করা হয়। আইনী লড়াই করতে হলে অবশ্যই আপিল করতে হবে। 

এ ব্যাপারে রফিকুল ইসলাম( চাইনিজ রফিক)  বলেন, এটি একটি মিথ্যা মামলা ছিল। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo