• সমগ্র বাংলা

ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে ফরিদপুরের পুলিশ- সংবাদ সম্মেলনে নায়াব ইউসুফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ পুলিশ ও স্থানীয় প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে এমন অভিযোগ করে সাবেক সংসদ সদস্য এ.কে আজাদ ও আওয়ামীলীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর ৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দেয়ায় পরমানন্দপুরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে হামলার মনগড়া তথ্য দিয়ে এ কে আজাদ বিএনপি ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ফরিদপুরে আবার আওয়ামী দু:শাসন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পর থেকেই পুলিশ বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনের পর এ.কে আজাদ এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ্য, গত রোববার সদর উপজেলার পরমানন্দপুর বাজরে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী একে আজাদ নির্বাচনী গনসংযোগের অংশ হিসাবে সেখানকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যায়। সেসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিরতন কার্যক্রমে উপস্থিত হয়। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশের সহায়তায় একে আজাদের গাড়ি বহর স্থান ত্যাগ কালে বহরে থাকা পিছনের দুটি গাড়ির গ্লাস ভাঙ্গে বিক্ষুব্ধরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo