ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের বন্দর খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের(৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ- পুলিশ। ২১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এটি হত্যা না পানিতে ডুবে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বিস্তারিত বলা যাবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)