• সমগ্র বাংলা

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদে কৃষক দলের মশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদ এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগর কৃষক দলের উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে হেলিপোর্ট বাজারে গিয়ে শেষ হয়। 

উক্ত মশাল মিছিলে ফরিদপুর মহানগর কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ মহানগর কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গসংগঠন বাংলাদেশের সম্পদ লুটপাট করে এখন ভারতে পালিয়েছে। কিন্তু ফরিদপুরে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করতে চাচ্ছেন। তিনি ফরিদপুরের আমাদের নেত্রী চৌধুরী নায়াব ইউসুফকে নিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ফরিদপুর মহানগর কৃষক দল বেঁচে থাকতে তার সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo