• সমগ্র বাংলা

লালমনিরহাটে আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগের ঘোষনা ইউনিয়ন পরিষদ সদস্যদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ জন ইউপি সদস্য তাদের নিজ নিজ দল আ'লীগ-জাতীয় পার্টি থেকে একযোগে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী ৫৬ জন ইউপি সদস্যের মধ্যে ৪৪ জনই ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় একত্রিত হয়ে তারা সাংবাদিকদের নিকট এই ঘোষণা দেন।

জানা যায়, পদত্যাগকারী ইউপি সদস্যদের মধ্যে বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের ঘোষণা দিলেও,বাকিরা তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগদানের ঘোষণা দেননি। তবে তারা জানিয়েছেন,পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত জানাবে।

পদত্যাগের ঘোষণা দেওয়া পদত্যাগকারী ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন। তারা এক বাক্যে বলেন,তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ‘ভুল রাজনীতির’ সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং দলটির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।

মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী এবং এরশাদুল বলেন, “আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দল পেলে সেই দলে যোগ দেব।”

একইভাবে, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হকসহ জাতীয় পার্টির সমর্থিত ইউপি সদস্যরাও দল থেকে পদত্যাগের একই কারণ ও মনোভাব ব্যক্ত করেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধান বক্তারা হলেন: লাল মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), মমতাজ আলী (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি), সাহাবুল হক (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য), আজিজুল ইসলাম (হারাটি ইউপি সদস্য ও হারাটি ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ইব্রাহীম মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।

তবে দলীয়পদে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনও দল থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo